শায়খে গলমুকাপনীর জানাযায় মানুষের ঢল
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলার দারুস সুন্নাহ গলমুকাপন টাইটেল মাদ্রাসার মুহতামিম জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা প্রখ্যাত আলেম, শায়খুল হাদীস, মাওলানা আব্দুশ শহীদ গলমুকাপনীর নামাজের জানাযা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় দিকে উপজেলার গলমুকাপন দারুস সুন্নাহ টাইটেল মাদ্রাসার মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, জানাযায় অংশ গ্রহন করার জন্য সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ ওসমানীনগরের গলমুকাপন এলাকায় জড়ো হতে থাকেন। জহুরের নামাজের পর গলমুকাপন মাদ্রাসার মাঠটি লোকে লোকারণ্য হয়ে জনসমুদ্রে পরিণত হয়।
পরবর্তিতে নির্ধারিত সময় জানাযা সম্পন্ন করে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
জানা যায়, বুধবার দিবাগত রাত ২টা ৩০মিনিটের সময় তিনি সিলেটর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed