দিনাজপুরে প্যানেলে নিয়োগের দাবীতে মানববন্ধন
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: উপ-সহকারী কৃষি কর্তকর্তা পদে প্যানেলে নিয়োগের দাবিতে বুধবার সকাল ১১ টায় দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে দিনাজপুরের চুড়ান্ত ফলাফলে বৈষম্যের শিকার ও পদ বঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীরা।
মানববন্ধন চলাকালে চুড়ান্ত ফলাফলে পদ বঞ্চিত মেধাবীদের মধ্যে বক্তব্য রাখেন, মো. মিনহাজ বিন এনাম, মো. জামিউল কাদির, মো. আসাদুজ্জান, মো. রাশেদুল ইসলাম, বকুল সরকার প্রমুখ।
জয় হোক মানবতার-জয় শেখ হাসিনার শ্লোগান নিয়ে আজ সারাদেশের ন্যায় দিনাজপুরেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম ও দূর্নীতির ৬টি চিত্র তুলে ধরে তার অধীনে বিশেষ পর্যবেক্ষণ চেয়েছি যা করা হলে, আমাদের দেয়া তথ্যগু̧লো চাক্ষুষ প্রমাণিত হবে বলে আমরা আশাবাদী।
নিয়োগ প্রμিয়ায় বিদ্যমান অনিয়ম গুেেলার মধ্যে উল্লেখযোগ্য হলো, বিধি মোতাবেক জেলা কোটা অনুসরন করা হয়নি, কিছু জেলায় কোটা অতিরিক্ত নিয়োগ দেয়া হয়েছে যা তুলনামূলক দ্বিগুন-তিনগু̧নের অধিক হবে। যেমন টাঙ্গাইল, নোয়াখালী, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ ইত্যাদি।
লিখিত পরীক্ষার নাম্বার বিবেচনা না করে, দূর্নীতি করে তাদের পরিকল্পিত রোলের তালিকা অনুযায়ী নিয়োগ প্রμিয়া সম্পন্ন করেছে। যার অনেক তথ্য ̈ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। আইবিএ কর্তৃক দেয়া লিখিত নাম্বার এবং ভাইভা নাম্বর যাচাই করলে অনিয়মের চাক্ষুষ প্রমাণ মিলবে বলে আমরা আশাবাদী।
টাকার বাণিজ্যের কারণে মেধাবীদের সঠিক মূল্যায়ন করা হয়নি। সম্পূর্ন নিয়োগটি একটি সিন্ডিকিডের মাধ্যমে পরিকল্পিতভাবে তৈরি হয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১৭/০১/২০২০ ইং তারিখের স্মারক নম্বর ১২.০১.০০০০.৩৮.১১.০০৪.২০১৭.১৮৩ মূলে “উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে” নিয়োগের প্রকাশিত ফলাফল প্রকাশের পর বার বার স্মারক নং এবং নিয়োগ বিজ্ঞপ্তির ত্রæটিপূর্ন ফলাফল তিন ধাপে সংশোধন করা হয়, যা দূর্নীতির চিহ্ন হিসেবে ধরা যায়।
মানববন্ধনে সংকটময় পরিস্থিতি মোকাবেলায় অংশগ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপে ৩ হাজার ৪৬৪ জন নিয়োগ বঞ্চিতকে প্যানেলে নিয়োগ দিয়ে কৃষকের পাশে দাড়ানোর সুযোগ দেয়ার দাবী করেন তারা ।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed