সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ৩৬০০ ছাড়াল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর তথ্য অনুযায়ী বুধবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৬৩১ জনে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৯৪৪ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া, সুনামগঞ্জে ৮৬৮, হবিগঞ্জ ৪৬৪ জন, আর মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম ৩৫৫ জন।
আক্রান্তের পাশাপাশি এ বিভাগে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে। বিভাগে মোট মারা গেছেন ৬০ জন। এরমধ্যে সিলেট জেলায়ই মারা গেছেন ৪৬ জন, মৌলভীবাজারে ৪ জন এবং হবিগঞ্জে ও সুনামগঞ্জ জেলায় ৫ জন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে সিলেট জেলায় ৯১ জন, সুনামগঞ্জে ১১৫ জন, হবিগঞ্জে ৫৭ জন এবং মৌলভীবাজারে ৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বিভাগে এখন পর্যন্ত ৮১৪ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৭১ জন সুস্থ হয়েছেন। এছাড়া, সুনামগঞ্জে ২৩০ জন, হবিগঞ্জে ১৮২ জন এবং মৌলভীবাজারে ১৩১ জন সুস্থ হয়েছেন।
করোনায় আক্রান্তদের মধ্যে ডাক্তার-স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed