Main Menu

হবিগঞ্জে আরও ৫১ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জ জেলায় একদিনে আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) ঢাকার ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষায় এই ৫১ জনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মখলিছুর রহমান উজ্জ্বল বলেন , মঙ্গলবার জেলায় আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে মাধবপুরের ১৪ জন, সদর উপজেলার ১৩ জন, চুনারুঘাটের ১০ জন, নবীগঞ্জের ৯ জন, লাখাইয়ের ২ জন, আজমিরীগঞ্জের ২ জন ও বানিয়াচংয়ের ১ জন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬৩ জনে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়েছেন ১৭২ জন।

হবিগঞ্জের ৫১ জনসহ সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৪৯৫ জনের।

Share





Related News

Comments are Closed