Main Menu

সড়কে গাছ পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে সরকারি গাছ কেটে নেওয়ার সময় রাস্তায় চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে শালদিয়া এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মনণড়িয়া জেলার ধরমণ্ডল গ্রামের পলাশ (২৭) ও মঞ্জু মিয়া (৩০)।

লাখাই থানার পরিদর্শক অজয়চন্দ্র দেব জানান, রাস্তার পাশে সরকারি গাছ কাটার সময় তিন ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় গাছ পড়লে চাপা খেয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এছাড়া এ ঘটনায় আরও একজন আহত হন। তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, গাছ কাটা হচ্ছে বলে ওই মোটরসাইকেল আরোহীদের বাধা দেওয়া হয়েছিল। কিন্তু তারা বাধা উপেক্ষা করে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed