Main Menu

ধর্মপাশায় নৌকা ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের ধর্মপাশায় ঝড়ো বাতাসের কবলে পড়ে হাওরে নৌকা ডুবে সুমাইয়া আক্তার (৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যৃ হয়েছে।

সোমবার (২২ জুন) সকালের দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের শৈলচাপড়া হাওরে এ ঘটনা ঘটে।

সুমাইয়া ওই ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ে ও চকিয়াচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, চকিয়াচাপুর বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বিস্কুট বিতরণের কথা ছিল। সোমবার সকালের দিকে চকিয়াচাপুর গ্রাম থেকে একটি ছোট ডিঙি নৌকায় করে শৈলচাপড়া হাওর পাড়ি দিয়ে সুমাইয়াসহ সাত/আটজন শিক্ষার্থী বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকার মাঝিসহ অন্য শিক্ষার্থীরা সাঁতরে জীবন বাঁচাতে পারলেও নিখোঁজ হয় সুমাইয়া। পরে অনেক খোঁজাখুঁজির পর বেলা সাড়ে ১১টার দিকে হাওর থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

Share





Related News

Comments are Closed