হবিগঞ্জে আরও ৪১ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে নতুন করে আরও ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে ৯ জনের এবং বিকেলে আরও ৩২ জনের পজিটিভ রিপোর্ট আসে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সোমবার জেলায় আরও ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। দুই দফায় তাদের রিপোর্ট ঢাকা থেকে পাঠানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে সদরে ২০ জন, মাধবপুর ৬ জন, বানিয়াচং ৩ জন, আজমিরীগঞ্জ ৭ জন, চুনারুঘাট ৪ জন ও নবীগঞ্জ একজন ।
এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১৩ জনে। এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচজন এবং সুস্থ হয়েছেন ১৭০ জন।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed