Main Menu

করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (শিশু বিভাগ) ডা. মুজিবুর রহমান রিপন।

Manual6 Ad Code

রবিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

Manual8 Ad Code

তিনি জানান, গত ৩রা জুন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডা. মুজিবুর রহমান রিপন। পরীক্ষা করা হলে করোনা পজিটিভ ধরা পড়ে। সেখানে চিকিৎসা হয়। এরপর দুই বার তার করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসে। গত ১৬ই জুন ফের পরিক্ষা করা হলে তার করোনা পজিটিভ আসে। আজ সকালে তার মৃত্যু হয়।

Manual8 Ad Code

দেশে করোনা সংক্রমণ শুরু থেকে এই পর্যন্ত ৪২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code