Main Menu

নেত্রকোনা জেলা ছাত্রদলের স্মারকলিপি প্রদান

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলার ডিসির অফিসে সরকারী বেসরকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন মওকুফ ও বেসরকারী শিক্ষকদের বিশেষ প্রণোদনা দেয়ার দাবীতে আজ রবিবার নেত্রকোনা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দ।

দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনা জেলা ছাত্রদল রবিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক বরাবরে এ স্মারকলিপি প্রদান করে।

জেলা প্রশাসক মঈনউল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ আহমেদ বাবু, সাধারন সম্পাদক অনীক মাহ্বুব চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed