দেশে ফিরেছেন সংগীতশিল্পী এন্ড্রু কিশোর
বিনোদন ডেস্ক: দীর্ঘ ৯ মাস পর সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে গেল বছরের অক্টোবর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর গত ১১ জুন রাতে বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরেছেন বলে কিংবদন্তি এই গায়ক নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। আগের তুলনায় আমার শারীরিক অবস্থা বেশ ভালো এখন।’
দেশে ফিরে সপ্তাহখানেকের বেশি মিরপুরে বাসায় থাকায় পর শনিবার (২০ জুন) সকালে তিনি রাজশাহী গিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে আছেন। চেকআপের জন্য তিন মাস পর তাকে আবারও সিঙ্গাপুর যেতে হবে।
গেল বছরের ৯ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে ব্লাড ক্যানসার ধরা পড়ে। এরপর সেখানেই তার চিকিৎসা শুরু হয়। সঙ্গে ছিলেন স্ত্রী লিপিকা এন্ড্রু।
এরইমধ্যে ৬ ধাপে মোট ২৪টি কেমোথেরাপি দেয়া হয়েছে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি এই গায়ককে।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed