Main Menu

হবিগঞ্জে একদিনে ৬৯ জনের করোনা শনাক্ত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনিবার ঢাকা থেকে আসা ফলাফলে জেলার বিভিন্ন উপজেলার ৬৯ জন রোগীর করোনা পজেটিভ শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩৪৫ জনে।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৭ ও ১৮ জুন হবিগঞ্জ থেকে ঢাকার ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফল শনিবার পাওয়া যায়। ফলাফলে ৬৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।

এপর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছেন ৩৪৫ জন, সুস্থ হয়েছেন ১৫৮ জন এবং এক শিশু ও এক স্বাস্থ্যকর্মীসহ মারা গেছেন ৪ জন।

Share





Related News

Comments are Closed