সাংবাদিক আবেদ খান করোনা আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিনিয়র সংবাদিক ও দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক আবেদ খান করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শরীরে করোনার উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা দিলে শনিবার (২০ জুন) রিপোর্ট পজিটিভ এসেছে।
আবেদ খান নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কয়েকদিন আগে থেকেই কিছু উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করতে দেই। এর ফলাফল আজ পেয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে।’
তিনি জানান, ‘শরীরের অবস্থা এখন আগের তুলনায় বেশ ভালো। হালকা জ্বর আসে। খাবারের স্বাদ পাচ্ছি না। এছাড়া অন্য কোনও উপসর্গ নেই। শ্বাসকষ্ট নেই। অক্সিজেন সাপ্লাই ভালো আছে।’
আবেদ খান জানান, তিনি ছাড়াও তার স্ত্রী, ছেলে ও ছেলের বউ এবং বাড়ির গৃহকর্মীও করোনা আক্রান্ত হয়েছেন।
Related News
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More
তিন মাসে ১৬২ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার
বৈশাখী নিউজ ডেস্ক: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত তিন মাসে সারাদেশে অন্তত ১১২টি পৃথকRead More



Comments are Closed