সিলেট জেলায় আরও ৬১ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে একদিনে আরও ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (১৯ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৬১ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজের উপ পরিচালক ডা. হিমাশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার ওসামানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৬১ জনের রিপোর্ট পজিটিভ আসে।
ওসমানীর ল্যাবে নতুন শনাক্ত হওয়া ৬১ জনের মধ্যে সিলেট নগরী ও সদর উপজেলার ৪৮ জন। এছাড়া দক্ষিণ সুরমার ২ জন, ফেঞ্চুগঞ্জের ১ জন, কানাইঘাটের ১ জন, গোলাপগঞ্জের ১ জন ও কোম্পানিগঞ্জের ১ জন রয়েছেন। এর মধ্যে তিন চিকিৎসক রয়েছেন।
এছাড়া সুনামগঞ্জের ছাতকের ৫ জন, হবিগঞ্জের বানিয়াচংয়ের ১ জন, মাধবপুরের ১ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
এ নিয়ে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭০২ জনে দাঁড়ালো।
এদিকে, একইদিন শাবির ল্যাবে আরো ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে ৩৩ টি পজেটিভ আসে।
সবমিলিয়ে শুক্রবার রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯৮৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৭০২, সুনামগঞ্জে ৭৯১, হবিগঞ্জে ২৬৫ এবং মৌলভীবাজারে ২২৯ জন।
এরমধ্যে হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলায় ৬৪, সুনামগঞ্জে ৯৮, হবিগঞ্জে ৩৪ এবং মৌলভীবাজারে ২ জন।
এদিকে শুক্রবার দুপুর ১২ টা পর্যন্ত সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৩৩ জন, সুনামগঞ্জে ১৬১, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৮৬ জন।
অপরদিকে শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৪ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ৪ জন এবং মৌলভীবাজারে চারজন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed