রোববার থেকে ঢাকা-লন্ডন রুটে বিমানের ফ্লাইট
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা সংকটের কারণে প্রায় ৩ মাস বন্ধ থাকার পর রোববার (২১ জুন) থেকে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে চলাচল শুরু করছে বিমানের ফ্লাইট। আপাতত সপ্তাহে একদিন, রোববার ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান।
শুক্রবার (১৯ জুন) বিমানের জনসংযোগ দপ্তরের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আপাতত সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি রোববার ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। পরিস্থিতির উন্নতি হলে আগের মতো সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে।
প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং লকডাউনের কারণে ঢাকা থেকে চীন ছাড়া আন্তর্জাতিক সব রুটে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে করেছিল বেসাসরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
গত মঙ্গলবার এ নিষেধাজ্ঞা তুলে নেয় বেবিচক। এরপর ঢাকা থেকে সিমিত পরিসরে আন্তর্জাতিক রুটে শুরু হয় ফ্লাইট চলাচল।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed