করোনায় সৌদিতে ৩৭৫ বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্তের মধ্যেই সৌদি আরবে উল্লেখ্যযোগ্য সংখ্যক বাংলাদেশি রয়েছেন। ইতোমধ্যেই দেশটিতে করোনা ভাইরাস এবং এর উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩৭৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন বাংলাদেশি চিকিৎসকও রয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞেপ্তিতে এ তথ্য জানায়। এর আগের দিন সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট ও হজ মিশনের কর্মকর্তাদের অনলাইন সভা অনুষ্ঠিত হয়।
সভার বরাত দিয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, সৌদি আরবে করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩৭৫ জন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে ৪ জন বাংলাদেশি চিকিৎসকও রয়েছেন, যারা সৌদি আরবে কর্মরত অবস্থায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন।
রাষ্ট্রদূত আরও বলেন, আমরা প্রবাসীদের সব সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত প্রায় ৩০ (ত্রিশ) হাজার প্রবাসীকে খাদ্য সহায়তা প্রদান করেছি। সৌদি আরবের সব প্রান্তে অবস্থিত প্রবাসীদের জরুরি চিকিৎসা পরামর্শ প্রদানের জন্য প্রায় ৬০ জন চিকিৎসক টেলিফোনে পরামর্শ প্রদান করছেন। আক্রান্তদের দূতাবাসের পক্ষ থেকে হাসাপাতালে ভর্তি ও প্রয়োজনীয় ফলোআপ করা হচ্ছে। মৃত প্রবাসীদের লাশ দাফনে জরুরি ভিত্তিতে সব আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। সৌদি আরবে আটকে পড়া প্রবাসীদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।
রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, প্রবাসীদের কথা ভেবে আমরা এ সময়েও দূতাবাস থেকে পাসপোর্ট সেবা ও অন্যান্য সেবা প্রদান অব্যাহত রেখেছি।
সভায় করোনা ভাইরাস সংক্রমণে মৃত বাংলাদেশি প্রবাসী ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংসদ সদস্য মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রদূত। এছাড়া এই ভাইরাসের সংক্রমণে দেশে-বিদেশে মৃত সব বাংলাদেশিদের জন্যও শোক প্রকাশ করেছেন তিনি।
Related News
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকেRead More
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী ৪ বাংলাদেশি
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভায় জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিক।Read More



Comments are Closed