২১৫ পুলিশ সুপার পেলেন নতুন কর্মস্থল
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশে নতুন তৈরি করা পুলিশ সুপারের ২১৫টি পদে কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়।
২০১৮ সালের শেষ দিকে ২১৫ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে সুপারনিউমারারি পুলিশ সুপার করেছিল সরকার।
পরে এ বছরের ১৫ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোতে ২১৫টি নতুন পদ সৃষ্টির কথা জানানো হয়।
সৃজিত ওই সব পদে ওই ২১৫ পুলিশ সুপারকে পদায়ন করা হয়েছে, যারা প্রায় দেড় বছর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
নতুন কর্মস্থল পাওয়া পুলিশ সুপারদের নিয়ে বাংলাদেশ পুলিশে মোট পুলিশ সুপারের দায়িত্বে আছেন ৫৮৪ জন কর্মকর্তা।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed