সিলেটে করোনার উপসর্গ নিয়ে আওয়ামীলীগ নেতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা আড়াইটার দিকে সিলেট মহানগর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুরাদ আহমদ মুরন শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে মারা যান।
মুরাদ আহমদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান বলে ফেসবুকে জানিয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল। পরে তিনি নিজের স্ট্যাটাস সংশোধন করে, মুরাদ আহমদ শ্বাসকষ্টে মারা যান বলে ফেসবুকে লেখেন।
যদিও মুরাদ আহমদের ভাতিজা ও ওয়ার্ড যুবলীগ নেতা আবির হাসান রানা বলেন, তার শ্বাসকস্টজনিত সমস্যা ছিল। কিন্তু করোনা আক্রান্ত ছিলেন না। তার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
বৃহস্পতিবার বাদ এশা মুরাদ আহমদের জানাযা সম্পন্ন হবে বলে জানান তিনি।
৩ং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়ারিস মিয়া জানিয়েছেন, মুরাদ আহমদ করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কী না এ ব্যাপারে তিনি নিশ্চিত নন।
তিনি বলেন, করোনার উপসর্গ নিয়ে মুরাদ আহমদ নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে অবস্থার কিছুটা উন্নতি হলে আজ বাসায় নিয়ে আসা হচ্ছিলো। বাসায় নিয়ে আসার পথে তিনি মারা যান।
মুরাদ আহমদ মুরন নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তিনি ঠিকাদারী পেশার সাথে সম্পৃক্ত ছিলেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed