খুলনায় চিকিৎসক হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা ম্যাটসের অধ্যক্ষ ও করোনাকালে কর্তব্যরত চিকিৎসক ডা. মো আব্দুর রকিব খানের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সিলেটের চিকিৎসকেরা।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে মিড লেভেল চিকিৎসক পরিষদ সিওমেক শাখা।
এতে মিড লেভেল চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, এই করোনা সঙ্কটে ডা. রাকিব ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুততম সময়ে খুনিদের গ্রেপ্তারের দাবি করেন তারা।
এছাড়া সারাদেশে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
অন্যথায় চিকিৎসকেরা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলেও হুশিয়ারী দেন পরিষদের নেতারা।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ মিড-লেভেল চিকিৎসক পরিষদ এর সিনিয়র সহ সভাপতি ডা. সুব্রত রায়ের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ডা. অরূপ রাউত এর পরিচালনায় অনুষ্টিত বিক্ষোভ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম, ডা. আদনান, ডা. বিপুল, ডা. বনি, ডা. রাব্বি, ডা. কায়ছার খোকন, ডা. রিচার্ড, ডা. অরূপ, ডা. আজিজুর রহমান, ডা. মানিক, ডা. ফোজায়েল, ডা. অনুজ, ডা. রানা, ডা. হাসনাত, ডা. অনিক, ডা. ইলহাম, ডা. আদনান, ডা. রাশেদ, ডা. অমিত, ডা. ফরহাদ, ডা. আনোয়ার, ডা. মিম, ডা. বুদ্দ দেব, ডা. নুরুল ইসলাম, ডা. প্রশান্ত প্রমুখ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed