পঞ্চগড়ে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিঠাপুকুর এলাকায় বালতির পানিতে পড়ে নুরি নামে ৯ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে এ দূর্ঘটনাটি ঘটে। মৃত শিশু নুরি ওই এলাকার নবী হোসেনের মেয়ে।
স্থানীয় ও পরিবারের সদস্যরা জানায়, ওই শিশুর মা ঘরে চেয়ারের মধ্যে শিশু নুরিকে বসিয়ে দিয়ে ঘরের বাইরে যায়। এর মাঝেই শিশু নুরি ঘরের ভিতরে রাখা বালতির পানিতে পড়ে যায়। পরে ঘরে গিয়ে শিশুটির মা শিশুটিকে বালতির পানিতে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের সহযোগীতায় তাৎক্ষনিক উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed