গাজীপুরে কারখানায় পরিবেশ দূষণের দায়ে জরিমানা
মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় কলোটেক্স অ্যাপারেল লিমিটেড কারখানায় কয়লাচালিত বয়লার ব্যবহার করে পরিবেশ দূষণের দায়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় কলোটেক্স অ্যাপারেল লিমিটেড কারখানায় কয়লাচালিত বয়লার ব্যবহার করে পরিবেশ দূষণ করছিল। পরে গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে দূষণবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ দূষণের দায়ে ওই কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই কারখানার কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে বয়লার থেকে কালো ধোয়া নির্গমন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শেখ মোজাহীদ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed