করোনার উপসর্গ নিয়ে সিলেটে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনার উপসর্গ নিয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা ডা. জন্মেজয় দত্ত জানান, ওই ব্যক্তি গতকাল সোমবার রাতে হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। আজ তিনি মারা গেছেন।
করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নমুনা ওসমানীর ল্যাবে পরীক্ষা করা হবে বলে জানা গেছে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল পর্যন্ত এ বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬১২ জনে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৪৯৫ জন আক্রান্ত হয়েছেন। বিভাগের বাকি তিন জেলার সুনামগঞ্জে ৬৪১ জন, হবিগঞ্জে ২৬১ জর, আর মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা ২১৫ জন।
আক্রান্তদের মধ্যে ৪৮৯ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৯৬ জন, সুনামগঞ্জে ১৩১ জন, হবিগঞ্জে ১৫৭ জন এবং মৌলভীবাজারে ৭৫ জন রয়েছেন।
আক্রান্তের পাশাপাশি এ বিভাগে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে। বিভাগে মোট মারা গেছেন ৫৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪২ জন, মৌলভীবাজার, সুনামগঞ্জে ও হবিগঞ্জে ৪ জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে এ বিভাগে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৫৪ জন, সুনামগঞ্জে ১৭৩ জন, হবিগঞ্জে ১১১ জন এবং মৌলভীবাজারে ৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, সোমবার একদিনে সিলেট বিভাগে ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৮২, সুনামগঞ্জে ৭৮, হবিগঞ্জে ২২ ও মৌলভীবাজারে ২৪ জন।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed