সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক চিফ হুইপ, সংসদের সরকারী অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবং মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি আছেন।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় তার একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার বিষয়টি নিশ্চিত করেন।
আহাদ মো সাইদ হায়দার বলেন, সোমবার দুপুরে স্যারের বাসা থেকে আইইডিসিআর নমুনা সংগ্রহ করে, আজ পরীক্ষার ফল পজিটিভ এসেছে ৷ উনার জ্বর, সর্দি আছে তবে শ্বাসকষ্ট নেই৷
সাঈদ হায়দার জানান, কিছুক্ষণ আগে নমুনা পরীক্ষার ফল পেয়েছি। উনার পজিটিভ এসেছে। উনার শ্বাসকষ্ট নেই, তবে জ্বর ও কাশি রয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও সাঈদ জানান।
উপাধ্যক্ষ শহীদকে সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে উল্লেখ করে ব্যক্তিগত সহকারী বলেন, ‘আমাদের সাথে চিকিৎসকদের কথাবার্তা চলছে চিকিৎসকরা পরামর্শ দিলে আমরা উনাকে সিএমএইচে স্থানান্তর করবো।’
উপাধ্যক্ষ আব্দুস শহীদ করোনা উপসর্গ নিয়ে গত রবিবার (১৪ জুন) বিকেলে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি হন। জানা গেছে, সোমবার উপাধ্যক্ষ শহীদের সংসদ অধিবেশনে যোগ দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি যোগ দেননি।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed