সিলেটের রেড জোনে লকডাউনের ঘোষণা বুধবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের রেড জোন এলাকায় লকডাউনের ঘোষণা আসছে আগামীকাল বুধবার। নগরীর ১ থেকে ২৪ নং ওয়ার্ড পর্যন্ত রেড জোন হিসেবে চিহ্নিত করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) থেকে সিলেট জেলার বিভিন্ন এলাকা ও মহানগর এলাকার রেড জোনের প্রস্তাব করা ১৯টি ওয়ার্ডে লকডাউন কার্যকর হবে। একইসঙ্গে ইয়েলো জোন ও গ্রিন জোনে চলাচলের নির্দেশনা দেওয়া হবে। সে ছক অনুযায়ী কাজ করবে আইন-শৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলামের নেতৃত্বে স্বাস্থ্যবিভাগসহ বিভিন্ন দপ্তরের লোকজন রেড জোনে লকডাউন বিষয়ক করণীয় শীর্ষক আলোচনায় বসেন। এই নিয়ে বুধবার জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, নগরীর ১ থেকে ২৪ নং ওয়ার্ড পর্যন্ত রেড জোন হিসেবে চিহ্নিত করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ মর্মে একটি লিখিত প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। এখন সার্বিক বিষয় পর্যালোচনা করে বুধবার সিলেটের সিভিল সার্জন সিদ্ধান্ত গ্রহণ করবেন।
এদিকে সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল বলেন, আজ সিলেটের প্রশাসনের সঙ্গে সভা করে একটি সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার থেকে তা কার্যকর হবে।
তিনি বলেন, সুরমা নদীর এপারের এলাকাগুলোতে মানে নগরীর ১ থেকে ২৪ নম্বর ওয়ার্ডে কোভিড-১৯ আক্রান্ত রোগী বেশি থাকায় এসব এলাকা রেড জোনে পড়বে। রেড জোনে পড়লে স্বাভাবিকভাবেই লকডাউনের আওতায় থাকবে।
সিভিল সার্জন বলেন, এবারের লকডাউন কঠোর হবে। সিলেটের জেলা প্রশাসক লকডাউন কার্যকর করতে সবার সঙ্গে আবার সভায় বসছেন। কারণ সিলেটের মানুষ যেভাবে রাস্তায় বের হচ্ছে। তাদের যেকোনো ভাবে ঘরে রাখতে হবে।
অপরদিকে সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম বলেন, রেড জোন এলাকায় লকডাউনের ব্যাপারে আলোচনা হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাতে আবার বৈঠক করা হবে। বুধবার এ বিষয়ে সিভিল সার্জন চূড়ান্ত ঘোষণা দেবেন।
এদিকে যত দিন যাচ্ছে সিলেটে ততই বাড়তে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৬১২ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৪৯৫, সুনামগঞ্জে ৬৪১, হবিগঞ্জে ২৬১ ও মৌলভীবাজার জেলায় ২১৫ জন। তবে নতুন করে কেউ মারা না যাওয়ায় মৃত্যু সংখ্যা রয়েছে ৫৪ জনে। আর মঙ্গলবার নতুন করে সুস্থ হয়েছে আরও ৪ জন। এ নিয়ে ৫৫৯ জন সুস্থ হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed