করোনায় আক্রান্ত সাংসদ মোকাব্বির খাঁন
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খাঁনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ল্যাবে করা পরীক্ষার ফলাফলে তাঁর করোনা রিপোর্ট পকিটিভ আসে।
এর আগে সোমবার (১৫ জুন) দুপুরে শ্বাসকষ্ট অনুভব করায় তিনি সিএমএইচে ভর্তি হয়েছিলেন। তাঁর করোনাভাইরাস আছে কি না তা জানার জন্য নমুনা নেওয়া হয়।
সাংসদ মোকাব্বির করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তাঁর ব্যক্তিগত সহকারী কয়েছ মিয়া বলেন, ‘ঢাকা’ সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। মানসিক এবং শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন। তিনি সবার কাছে দোয়াপ্রার্থী।’
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed