Main Menu

দুবাই থেকে দেশে ফিরলেন ১৫৮ বাংলাদেশি

প্রবাস ডেস্ক: নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দুবাইয়ে আটকা পড়া ১৫৮ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে উইএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট।

স্থানীয় সময় সোমবার (১৫ জুন) রাত ১২টা ২১ মিনিটে ফ্লাইটটি দুবাই থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ৭টা ১৩ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, দুবাইয়ে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেরার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।

প্রত্যেক যাত্রীর করোনা ভাইরাস নেগেটিভ সনদ নিয়ে ভ্রমণ ও দুই জোড়া ডিসপোসিবল গ্লাভস এবং মাস্ক রাখার বাধ্যবাধকতা ছিল।

বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের কারণে গত ৩ মাসেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে বহু বাংলাদেশি আটকা পড়েছিলেন। আকাশ পথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তারা কোনোভাবেই দেশে ফিরতে পারছিলেন না।

এ অবস্থায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের সহযোগিতায় ইউএস-বাংলা এয়ারলাইনস আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে এনেছে।

Share





Related News

Comments are Closed