গাড়িতে মদ পাওয়ায় থানায় অভিনেত্রী রামায়া
বিনোদন ডেস্ক: বাহুবলী সিনেমার অভিনেত্রী রামায়া কৃষ্ণার গাড়ি থেকে ৯৬ বোতল বিয়ার ও ৮ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ। এরপর দুই বোন ও গাড়ির ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, রামায়া ও তার বোন বিনয়া কৃষ্ণা মামালাপুরাম থেকে চেন্নাই যাচ্ছিলেন। চেক পোস্টে গাড়ি তল্লাশি করে মদ পায় পুলিশ।
এরপর রামায়া ও তার বোনকেও কিছু সময় থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু মদ চোরাচালানের দায়ে এই অভিনেত্রীর গাড়িচালক সেলভা কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে কান্তাপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ভারতের সুপার হিট সিনেমা ‘বাহুবলী’। এই সিনেমায় রাজমাতা শিবগামী দেবীর চরিত্রে অভিনয় করেন রামায়া কৃষ্ণা। তার চরিত্রটি ভীষণ জনপ্রিয় হয়েছিলো।
এস এস রাজামৌলি পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেন প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, নাসের প্রমুখ।
Related News
সালমান শাহ হত্যা মামলা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৮ ডিসেম্বর
বিনোদন ডেস্ক: চিত্রনায়ক সালমানশাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করাRead More
১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি, পেলেন জামিন
বিনোদন ডেস্ক: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় ১০ জন বডিগার্ড (ব্যক্তিগত নিরাপত্তাকর্মী) নিয়ে আদালতেRead More



Comments are Closed