সিলেটে স্বাস্থ্যবিধি না মানায় ২০৩ জনকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে গণপরিরবহনসহ বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সিলেটে জেলা প্রশাসান অভিযান পরিচালনা করে।
সোমবার (১৫ জুন) সকাল ১১টা হতে সিলেট জেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ২০৩ জনকে জরিমানা করা হয়েছে।
সিলেট জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে ৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিলেট মহানগর এলাকায় ৮টি এবং উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ১১টি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে জনগণের স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে সচেতনতা ও মনিটরিং এবং নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে কোর্ট পরিচালনা করে অভিযুক্তদের জরিমানা করা হয়।
দিনব্যাপী পরিচালিত মোবাইল কোর্টে সিলেট জেলায় সর্বমোট ২০৩ জনকে জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শাম্মা লাবিবা অর্নব।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed