শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি সাংসদ মোকাব্বির
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট -২ আসনের সংসদ সদস্য, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিন সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। আজ সোমবার দুপুরে তিনি সেখানে ভর্তি হন।
মোকাব্বির খানের একান্ত সহকারী সচিব কয়েস মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, কয়েকদিন ধরে স্যারের শরীর খারাপ ছিল। হালকা জ্বর ছিল। গতকাল (রোববার) রাত থেকে শ্বাসকষ্ট হচ্ছিল। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে ভর্তি করানো হয়েছে। তিনি করোনাভাইরাসে সংক্রমিত কি না নিশ্চিত হতে নমুনা নেয়া হয়েছে।
তিনি মোকাব্বির খানের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
জানা গেছে, এমপি মোকাব্বির খান ন্যাম ভবনেই ছিলেন। সেখান থেকেই তাকে হাসপাতালে নেয়া হয়।
উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সিলেট-২ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মোকাব্বির খান। নির্বাচনে কারচুপি হয়েছে উল্লেখ করে প্রথমদিকে ঐক্যফ্রন্ট সংসদে অংশ না নিলেও তিনিই ঐক্যফ্রন্টের প্রথম এমপি যে সংসদে শপথ নিয়েছিলেন। ২০১৯ সালে তিনি সংসদে শপথ নেন।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed