Main Menu

কামরানের মরদেহ পৌঁছেছে ছড়ারপারের বাসায়

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মরদেহ তার সিলেট নগরের ছড়ারপারের বাসভবনে আনা হয়েছে।

সোমবার বেলা ১২ টার ২৫ মিনিটের সময় মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি তার বাসভবনে এসে পৌঁছায়। এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মরদেহবাহী অ্যাম্বুলেন্স বাসায় প্রবেশ করার পরপরই তার মরদেহ নামিয়ে গোসলে নেয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি অনুযায়ী গোসল শেষে তার জানাযা হবে। তাকে একনজর দেখতে বাসায় ভীড় করেছেন শোকাহত জনতা।

এরআগে সোমবার (১৫ জুন) সকাল ৭ টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে থেকে অ্যাম্বুলেন্স যোগে কামরানের মরদেহ নিয়ে সিলেটের পথে রওনা হয়েছেন তার পরিবারের সদস্যরা।

বদরউদ্দিন আহমদ কামরানের ব্যক্তিগত সহকারী বদরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এম্বুলেন্স করে বদরউদ্দিন আহমদ কামরানের লাশ প্রথমে ছড়ারপারস্থ বাসায় আনা হয়েছে। মরদেহের গোসলের পর তার জানাজার নামাজের সময় নির্ধারন করা হবে। নগরের মানিকপীর টিলায় বাবা-মায়ের কবরের পাশে তার লাশ দাফন করা হবে। তার প্রথম জানাজা নগরের ছড়ারপার জামে মসজিদে ও দ্বিতীয় জানাজা মানিকপীর টিলা গোরস্থান প্রাঙ্গনে অনুষ্টিত হবে। পরে মানিকপীর টিলা গোরস্থানে তার বাবা মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

এর আগে সোমবার ভোররাত ৩টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরউদ্দিন আহমদ কামরান মারা যান। তিনি গত ৫ জুন করোনায় আক্রান্ত হন।

Share





Related News

Comments are Closed