দেশে করোনায় আরো ৪৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৭১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট এক হাজার ৯৫ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে আরও ৩৪৭১ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১ হাজার ৫২৩ জনে। একদিনে মৃত্যু ও আক্রান্তের রেকর্ড এটি।
শুক্রবার (১২ জুন) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৯৫০টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৯৯০টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৩২২টি নমুনা।’
তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০২ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৭ হাজার ২৫০ জন।
মারা যাওয়া ৪৬ জনের মধ্যে পুরুষ ৩৭ জন এবং নারী ৯ জন।তার মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জন এবং চট্টগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ ১১ জন মারা গেছেন। এছাড়া হাসপাতালে ৩২ জন এবং ১৪ জন বাড়িতে মৃত্যুবরণ করেছেন।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed