সুনামগঞ্জে আরো ২৩ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরো ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ২৩ জন সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এনিয়ে সুনামগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্তের মোট সংখ্যা ৪১৯ জনে দাঁড়িয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, বৃহস্পতিবার (১১ জুন) শাবির পিসিআর ল্যাবে ২৩৫টি নমুনা গ্রহণ করা হয়। এর মধ্যে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ২৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
প্রসঙ্গত, শাবির ল্যাবে নতুন ২৩ জন শনাক্তের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১৯ জন।
সুনামগঞ্জে এ পর্যন্ত সুস্থ হয়েছেন সুনামগঞ্জে ৯৪ জন, আর মারা গেছেন ৩জন। জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৪৭ জন।
নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৯৮৭ জনের। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ১৬৩ জন, সুনামগঞ্জে ৪১৯ জন, হবিগঞ্জে ২২৭ জন ও মৌলভীবাজারে ১৭৮ জন রয়েছেন।
আক্রান্তদের মধ্যে ৪৩৩ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৩৮ জন, সুনামগঞ্জে ৯৪ জন, হবিগঞ্জে ১৩৯ জন এবং মৌলভীবাজারে ৬২ জন রয়েছেন।
আক্রান্তের পাশাপাশি এ বিভাগে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে। বিভাগে মোট মারা যাওয়া ৪১ জন। এরমধ্যে সিলেট জেলায় মারা গেছেন ৩১ জন। এছাড়া, মৌলভীবাজারে চার জন, হবিগঞ্জ ও সুনামগঞ্জে তিনজন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে এ বিভাগে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮০ জন। এর মধ্যে সিলেট জেলায় ১২৭ জন, সুনামগঞ্জে ১৪৭ জন, হবিগঞ্জে ৯৯ জন এবং মৌলভীবাজারে ৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed