সোনার দাম কমবে
বৈশাখী নিউজ ডেস্ক : প্রস্তাবিত বাজেটে স্বর্ণ আমদানির ওপর ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে। চলতি অর্থবছর বিদেশ থেকে স্বর্ণ আনতে ১৫ শতাংশ ভ্যাট দিতে হতো আমদানিকারকদের। ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ ভ্যাট না নেয়ার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট প্রস্তাব উপস্থাপনকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে দুপুরে মন্ত্রিসভার সভায় প্রস্তাবিত বাজেটে অনুমোদন দেয়া হয় এবং পরে ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed