প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেফতার
সুনামগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় আক্তার মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ সুনামগঞ্জ সিপিসি-৩ এর সদস্যরা।
বৃহস্পতিবার ভোরে র্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার (এ এস পি) মো. ফয়সল আহমদের নেতৃত্বে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জেলার দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্রামে তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পরে র্যাব কার্যালয়ে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটক আক্তার মিয়া দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্রামের এলাকার মৃত মোঃ সুরুজ আলীর ছেলে।
এ ব্যাপারে র্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার(এ.এস.পি) মো. ফয়সল আহমদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আক্তার মিয়া দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রী সম্পর্কে বিরুপ মন্তব্য করে আসছিল। তার ফেইসবুক আইডিতে ঢুকে তথ্য প্রমাণসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed