সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ১৯০০ ছাড়াল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে দিন দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১১৬৩ জন আক্রান্ত হয়েছেন। বিভাগের বাকি তিন জেলার সুনামগঞ্জে ৩৯৬ জন, হবিগঞ্জের ২২৭ জন, আর মৌলভীবাজারে ১৭৮ জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে ৪৩৩ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৩৮ জন, সুনামগঞ্জে ৯৪ জন, হবিগঞ্জে ১৩৯ জন এবং মৌলভীবাজারে ৬২ জন রয়েছেন।
আক্রান্তের পাশাপাশি এ বিভাগে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে। বিভাগে মোট মারা যাওয়া ৪১ জন। এরমধ্যে সিলেট জেলায় মারা গেছেন ৩১ জন। এছাড়া, মৌলভীবাজারে চার জন, হবিগঞ্জ ও সুনামগঞ্জে তিনজন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে এ বিভাগে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮০ জন। এর মধ্যে সিলেট জেলায় ১২৭ জন, সুনামগঞ্জে ১৪৭ জন, হবিগঞ্জে ৯৯ জন এবং মৌলভীবাজারে ৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সিলেট-এর সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান জানান, এ তথ্য নিশ্চিত করে জানান গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে সিলেটে দুইজন ও হবিগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed