মৌলভীবাজার ও হবিগঞ্জে আরো ৪৪ জন আক্রান্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় একদিনে ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৌলভীবাজারের ২৬ জন ও হবিগঞ্জের ১৮ জন।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ সংবাদমাধ্যমকে জানান, আজ বৃহস্পতিবার (১১ জুন) জেলায় নতুন করে আরও ২৬ জন করোনায় শনাক্ত হয়েছে। সকালে ঢাকা থেকে এই তথ্য জানানো হয়।
অন্যদিকে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল সংবাদমাধ্যমকে জানান, জেলায় আজ আরও ১৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের রিপোর্টও ঢাকা থেকে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮২৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১০৭৪, সুনামগঞ্জে ৩৫১, হবিগঞ্জে ২২৬ ও মৌলভীবাজার জেলায় ১৭৮ জন।
এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৪১৫ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ১৩১ জন, সুনামগঞ্জে ৮৭, হবিগঞ্জে ১৩৫ জন এবং মৌলভীবাজার জেলায় ৬২ জন।
আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯, হবিগঞ্জে ২, সুনামগঞ্জ ৩ এবং মৌলভীবাজারে চারজন জন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed