দেশে করোনায় একদিনে ৩৭ মৃত্যু, শনাক্ত ৩১৮৭
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১০৪৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ হাজার ৫২ জনে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
করোনায় নতুন যে ৩৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩০ জন এবং নারী সাতজন।তাদের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন।’
মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৮ জন এবং বাসায় মারা গেছেন ৯ জন।
গত ২৪ ঘণ্টায় দেশের ৫৫টি ল্যাবে ১৫ হাজার ৭৭২টি নমুনা পরীক্ষা করা হয় বলে জানান ডা. নাসিমা।
তিনি বলেন, করোনার কবল থেকে নতুন করে ৮৪৮ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৪৭ জন।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed