Main Menu

বীরগঞ্জে করোনায় পুলিশ সদস্যের মৃত্যু

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত এনামুল হক (৩৮) নামের এক পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে চন্দ্র নামক স্থানে বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৬ টায় মারা গেছেন। পুলিশ সদস্য এনামুল হক দিনাজপুরের বীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নিমাই কুমার রায় জানান, পুলিশ সদস্য এনামুল হক গত ২ জুন অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে নমুনা পরীক্ষা করান। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। করোনা শনাক্ত হওয়ার পর ৬ জুন তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। কিন্তু সেখানেও তার অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার (৯ জুন) রাত তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে।

পুলিশ সদস্য এনামুল হকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন প্রদান জানান, পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হওয়ার আগ থেকেই এ্যাজমা ও হৃদরোগের রোগী ছিলেন।

Share





Related News

Comments are Closed