Main Menu

শ্রীপুরে স্বামীর পুরষাঙ্গ কেটে দিল স্ত্রী

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার গিলারচালা (আসপাডা) গ্রামে দাম্পত্য কলহের জের ধরে আব্দুল জলিল নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা মূমূর্ষ অবস্থায় আব্দুল জলিলকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আব্দুল জলিল নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার নন্দেরছুুট গ্রামের জহর আলীর ছেলে। সে শ্রীপুর পৌর এলাকায় আবু তাহেরের বাড়ীতে স্ত্রী সহ ভাড়া থেকে ঔষুধ ব্যবসা করতো, সে একজন পল্লী চিকিৎসক। তার স্ত্রী আকলিমা আক্তার এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

নির্যাতনের শিকার জলিল মিয়ার বাবা জহর আলীর ভাষ্য, জলিল-আকলিমা দম্পত্তির বিয়ে হয় ৭ বছর পূর্বে। তাদের ৫ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। গত ৩ বছর ধরে তার ছেলে স্থানীয় এলাকায় ভাড়া থেকে ঔষুধের ব্যবসা করতো। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এ সময় স্ত্রী তার স্বামীকে নানা ভাবে সন্দেহ করতো। গত মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো ব্লেড দিয়ে তার ছেলের পুরষাঙ্গ কেটে দেয় তার স্ত্রী। এসময় তার ছেলের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed