Main Menu

গাজীপুরে করোনা উপসর্গ নিয়ে কৃষি কর্মকর্তার মৃত্যু

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: করোনা উপসর্গ নিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার (৭১) মৃত্যু হয়েছে।

মৃত জালাল উদ্দিন গাজীপুরের দক্ষিণ ছায়াবীথি এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।

গত ৮ জুন রাত ৯টার দিকে তিনি করোনা উপসর্গ নিয়ে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশন ইউনিটে ভর্তি হন। মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়েছে।

তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নার্সারি তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন। ১৩ বছর আগে তিনি অবসরে যান।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার খলিলুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed