Main Menu

সিলেটে ন্যায্যমূল্যে অক্সিজেন সরবরাহ করছে বিএইচডি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিন সুরমা এলাকার মোমিনখলার বাইপাস রোডে অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স বিএইচডি (LENDE অক্সিজেন সিলেটের একমাত্র পরিবেশক) করোনার দূ:সময়ে ন্যায্যমূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করছে।

চলমান বৈশ্বিক মহাদূর্যোগ করোনায় সিলেটেও অনেক মানুষ আক্রান্ত। আর এই দূ:সময়ে সেবার মনোভাব নিয়ে জনগণের পাশে থাকার কথা জানালেন মেসার্স বিএইচডির পরিচালক মো: হজরত আলী।

তিনি জানান এই দূর্যোগকালীন সময়ে কোন প্রকার ব্যবসায়ীক মন মানষিকতা আমাদের নেই। মানুষের জীবন বাচুঁক সেটাই আমাদের লক্ষ্য। এই জন্য করোনা চিকিৎসার অন্যতম প্রধান উপাদান অক্সিজেন সিলিন্ডার বিক্রয়ে আমরা দিচ্ছি ন্যায্যমূল্যের নিশ্চয়তা। তিনি বুধবার সংবাদকর্মীদের সাথে আলাপকালে এই কথাগুলো জানান।

Share





Related News

Comments are Closed