Main Menu

ইউএনও আছিয়ার করোনা ‘পজিটিভ’

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুনের নভেল করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে।

নগরীর ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। সেখান থেকে প্রকাশিত ফলাফলে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র আছিয়া খাতুনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে।

ইউএনও নিজেই জানিয়েছেন, করোনা পজিটিভ হওয়ার পর বর্তমানে তিনি নিজ বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা নিচ্ছেন।

বোয়ালখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ২০১৭ সালে দায়িত্ব নেন আছিয়া খাতুন। এর আগে তিনি চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।

Share





Related News

Comments are Closed