স্বাস্থ্যবিধি না মানায় সিলেটে ২৬৮ জনকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরী ও জেলায় মঙ্গলবার জেলা প্রশাসন পরিচালিত ২০টি মোবাইল কোর্টের মাধ্যমে ২৬৮ জনকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মা লাবিবা অর্নব সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের স্বাস্থ্যবিধি অনসুরণ নিশ্চিতকরণে সচেতনতা ও মনিটরিং এবং নিয়ম লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের জরিমানা করা হয়।
তিনি জানান, মহানগরে ৮টি এবং উপজেলা পর্যায়ে পরিচালিত ১১টি মোবাইল কোর্টের মাধ্যমে গণপরিবহনসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সকাল ১১টা থেকে শুরু হওয়া মোবাইল কোর্ট বিকেল পর্যন্ত চলে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed