গাজীপুরে করোনায় প্যানেল মেয়রসহ ৩ জনের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে করোনায় কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র, কালিগঞ্জে এক মাস বয়সী এক শিশু এবং গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা এলাকায় করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর হাজেরা বেগম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার রাত সোয়া ১১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মঙ্গলবার ভোরে গাজীপুর মহানগরের পূর্বচান্দনা এলাকায় তানবীর নামে এক যুবকের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানিয়েছেন, সোমবার বিকেলে করোনায় আক্রান্ত ১ মাসের এক শিশুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed