নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরের মোহনপুর আত্রাই নদীর ব্রীজ সংলগ্ন রাবার ডেম এলাকায় মঙ্গলবার ভোর ৬টায় মাছ ধরার সময় নদীর পানিতে ডুবে পুতুল মাস্টার (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত পুতুল মাস্টার চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের মোহনপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
স্থানীয়রা জানান, পুতুল মাস্টার মোহনপুর বীজ সংলগ্ন রাবার ডেম এলাকায় আত্রাই পানির ঘুর্ণিপাকে জাল ফেলেন। এতে তিনি পানির স্রোতে জালসহ নদীর পানির গভীরে তলিয়ে যান। সকাল ৬টায় নদীর পানিতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে তার বাড়ীর লোকজনকে খবর দেন। পরে বাড়ীর লোকজন নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed