Main Menu

করোনায় সচেতনতায় ১২ নির্দেশনা প্রচারের আহ্বান

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারের ১২টি নির্দেশনা দেশের মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয় থেকে নিয়মিত মাইকিং করে প্রচারের আহ্বান জানিয়েছে সরকার।

সোমবার (৮ জুন) ধর্ম মন্ত্রণালয় এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।

১২ নির্দেশনা প্রচারের জন্য মসজিদের মাইকিং-প্রচারের জন্য বলা হয়েছে তা হলো

১। আতঙ্কিত না হয়ে মহান আল্লাহর ওপর ভরসা রাখুন এবং করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করুন।

২। কিছুক্ষণ পরপর সাবান ও পানি দিয়ে ২০ সেকেন্ড দুই হাত ভালোভাবে পরিষ্কার করুন।

৩। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং চলাফেরা ও সব কাজে সামাজিক দূরত্ব বজায় রাখুন।

৪। হাচিঁ, কাশির সময় টিস্যু অথবা কাপড় ব্যবহার করুন, বা বাহুর ভাজে নাক মুখ ঢেকে রাখুন।

৫। একান্ত জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যেতে হলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করুন।

৬। নিয়মিত পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন।

৭। করোনা উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হোন। কোন লুকোচুরি করবেন না। করোনা আক্রান্ত অধিকাংশ রোগীই চিকিৎসার পর সুস্থ হয়ে যান

৮। করোনায় আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের প্রতি মানবিক আচরণ করুন।

৯। নিয়মিত শরীর চর্চা অথবা শারিরিক পরিশ্রম করুন।

১০। গুজব রটাবেন না। গুজবে কান দেবেন না। গুজবে বিচলিত হবেন না।

১১। করোনা সংক্রমণ রোধে সরকারের নির্দেশিত বিধি—নিষেধ এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অবশ্যই অনুসরণ করুন।

১২। অপরিস্কার হাতে নাক, মুখ ও চোখ স্পর্শ করবেন না। যেখানে সেখানে কফ, থুতু ও ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণরোধে দেশের সব মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের মাইক থেকে নিয়মিতভাবে ১২টি নির্দেশনা প্রচারের জন্য স্থানীয় প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট পরিচালনা কমিটিকে অনুরোধ করা হলো।

Share





Related News

Comments are Closed