গোলাপগঞ্জে বজ্রপাতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জের শরীফগঞ্জে নিখোঁজ মৎস্যজীবী আবুল কালাম (৪০) এর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১টায় শরীফগঞ্জের গাংগুলি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার শরীফগঞ্জ ইউপির ইসলামপুর গ্রামের রবি উল্লাহর ছেলে।
মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য উবায়দুল্লাহ।
প্রসঙ্গত, গতকাল রোববার ভোরে শরীফগঞ্জ ইউপির কালিকৃষ্ণপুর গ্রামের মৃত মুন্সি মিয়ার ছেলে বাবুল মিয়া ও আবুল কালাম বিলে মাছ ধরতে গেলে বজ্রপাতের শিকার হন তারা।
পরে দুপুর আড়াইটার দিকে বাবুল মিয়ার (৩০) মরদেহ লম্বাবিলে ভাসমান নৌকায় পাওয়া গেলেও আবুল কালামকে খুঁজে পাওয়া যায়নি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed