হবিগঞ্জে ৫২০ পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মো. আবু সাঈদ সোহাগ নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব-৯। এ সময় তার কাছ থেকে ৫২০ পিস ইয়াবা, মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আটককৃত সোহাগ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ও তারুণ্যের আলো সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬টায় চুনারুঘাট উপজেলার আসামপাড়া এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ি ইয়াবা পাচার করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-৯ এর একটি অভিযানিক দল। এ সময় সেখান থেকে মাদক ব্যবসায়ি ছাত্রলীগ নেতা সোহাগকে আটক করে র্যাব।
পরে তার দেহ তল্লাশী করে ৫২০ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় র্যাব তার কাছ থেকে একটি মোটরসাইকেল, ২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে। সে একজন পেশাধার মাদক ব্যবসায়ি বলে জানায় র্যাব।
এদিকে, শনিবার ভোররাতে র্যাব তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান- ছাত্রলীগ নেতা সোহাগকে কারাগারের প্রেরণের প্রক্রিয়া চলছে।
Related News
হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবেRead More
হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট বোনের
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় পাওনা টাকাকেRead More



Comments are Closed