Main Menu

সিলেটে সবার চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনা রোগীসহ সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর।

শনিবার এক বিবৃতিতে আবু জাফর বলেন, গত ৩১ মে রাতে নগরীর কাজিরবাজারের ঘসীটুলার জনৈকা মহিলা ৬টি হাসপাতাল ও গত ৫জুন বন্দরবাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ইকবাল হোসেন খোকা ৪টি হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ার মর্মান্তিক ঘটনা গোটা চিকিৎসা ব্যবস্হার ভঙ্গুর দশার চিত্র।

চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনা মানব সভ্যতার কলঙ্ক। জনমানসে যা গভীর ক্ষোভের সঞ্চার করেছে। সরকার কিংবা সংশ্লিষ্টরা এর দায় কোনভাবেই এড়াতে পারেন না। চিকিৎসা না পেয়ে মৃত্যুর মর্মান্তিক, দুঃখজনক গঠনা আর যাতে না গঠে তার জন্য সংশ্লিষ্টদের এখনই কার্যকর পদক্ষেপ নেয়া দরকার।

Manual3 Ad Code

বিবৃতিতে আবু জাফর বলেন, গত কয়েকদিনের গণমাধ্যমের সংবাদে সিলেটের করোনা রোগীর প্রধান চিকিৎসা কেন্দ্র শহিদ সামসুদ্দিন হাসপাতালের বেড সংখ্যা ও আনুষাঙ্গিক সুযোগ-সুবিধার অপর্যাপ্ততার চিত্র ফুটে উঠেছে। তাছাড়া বৈশ্বিক করোনা মহামারী প্রতিরোধে শুরু থেকে কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। ফলে করোনা রোগী ও মৃত্যুর সংখ্যা প্রতিদিন বাড়ছে। ইতিমধ্যে শহিদ সামসুদ্দিন হাসপাতাল করোনা রোগীতে পরিপূর্ন।

সিলেটে করোনা মহামারী প্রতিরোধে গত ১৪মে জেলার প্রধান স্বাস্হ্য কর্মকর্তা সিভিল সার্জনের সাথে সাক্ষাত করে আমাদের দলের পক্ষ থেকে ৫দফা দাবি সম্বলিত স্মারক লিপি দেয়া হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য এখন পর্যন্ত সেই লক্ষ্যে তেমন কোন কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।

Manual7 Ad Code

বিবৃতিতে বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর অবিলম্বে সিলেটের সকল সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত করা,করোনা রোগীর চিকিৎসার জন্য নগরীর শহীদ সামসুদ্দিন হাসপাতালের সাথে যুক্ত করে ন্যূনতম ২৫টি ভেন্টিলেটর মেশিন -পর্যাপ্ত আইসিইউ সার্পোটসহ ৫০০ শয্যা ও উপজেলা পর্যায়ে ১০০ শয্যার করোনা ইউনিট প্রস্তুত, করোনা রোগীর সংস্পর্শে আসা বা সন্দেহভাজন রোগীর প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইন এর জন্য নগরীতে ১০০০ শয্যা ও উপজেলা পর্যায়ে ২০০ শয্যার করোনা হাসপাতাল প্রস্তুত করা, সিলেটে দৈনিক ন্যূনতম ৫০০ করোনা পরীক্ষা ও ২৪ ঘন্টার মধ্যে ফলাফল নিশ্চিত করা, পাড়া মহল্লা-বাসাবাড়ী-কলোনীতে করোনা লক্ষণযুক্ত রোগী খুজে বের করা-পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা ও সচেতনতা তৈরীর লক্ষ্যে স্বাস্হ্য বিভাগ ও প্রশাসনের সমন্বয়ে স্বেচ্ছাসেবকদের যুক্ত করে করোনা ব্লিচিং টিম গঠনের আহ্বান জানান।

Manual1 Ad Code

বিবৃতিতে বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর স্বাস্হ্যখাতের সকল পর্যায়ে কর্মরত ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, স্টাফসহ সবার জন্য সরকারি উদ্যোগে পিপিই, আবাসন, খাদ্য, ঝুঁকি বীমা ও ভাতা নিশ্চিত করার দাবি করেন এবং ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, স্টাফসহ স্বাস্হ্যখাতে কর্মরত সবাইকে দুর্যোককালীন সময়ে মানব সেবার মহান ব্রত সাধনে এগিয়ে আসার আহ্বান জানান।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code