হবিগঞ্জ সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বজ্রপাতে নিহত ৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বজ্রপাতে দুই কিশোরসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (৬ জুন) সকালে পৃথক এ দুর্ঘটনাগুলো ঘটে।
হবিগঞ্জের মৃতরা হলেন- আজমিরীগঞ্জের রনিয়া গ্রামের মালেক মিয়ার ছেলে মারফত আলী (১৬), আবেদ আলীর ছেলে রবিন মিয়া (১৭) ও শায়েস্তাগঞ্জের চণ্ডিপুর গ্রামের আছকির মিয়া (৫৫)।
এর আগে শুক্রবার হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বাহুবল উপজেলায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক শিশু। নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে সরকারি সহায়তা দেওয়া দিয়েছে স্থানীয় প্রশাসন।
এদিকে, সুনামগঞ্জের ধর্মপাশায় ডোবায় মাছ ধরতে গিয়ে মঞ্জু মিয়া (২৫) নামের এক জেলে বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি সেলবরষ ইউনিয়নের সলপ গ্রামের ফুলচান মিয়ার ছেলে।
শনিবার সকাল সাড়ে নয়টায় নিহতের বাড়ি সংলগ্ন ডোবায় এই ঘটনা ঘটে।
সেলবরষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে মৌলভীবাজারের বড়লেখায় আব্দুল মতিন কুটু (৬০) নামে এক বৃদ্ধ বজ্রপাতে নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাংগন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মতিন কুটু উপজেলার গল্লাসাংগন (পালইআলা বাড়ি) গ্রামের মৃত ইসহাক আলীর পুত্র।
নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক বলেন, শনিবার সকালে বাড়ির পাশে সবজি ক্ষেতে কাজ করছিলেন আব্দুল মতিন কুটু। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Related News
চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিরRead More
টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গত চারRead More



Comments are Closed