হবিগঞ্জে আরও ১৪ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে আরও ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৪ জনের করোনা শনাক্ত হয়।
এ তথ্য জানিয়ে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান বলেন, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে চুনারুঘাটের ১০ জন, সদর উপজেলার ২ জন, নবীগঞ্জের ১ জন ও আজমিরিগঞ্জের ১ জন রয়েছেন।
নতুন ১৪ নিয়ে হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০৮ জনের। আর সিলেট বিভাগে এ সংখ্যা ১৩৫৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ৭৩৭, সুনামগঞ্জে ২৬৯ ও মৌলভীবাজার জেলায় ১৪৪ জন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ১০৭ জন, সুনামগঞ্জের ৭৪ জন, মৌলভীবাজারের ৫৬ জন ও হবিগঞ্জের ১১৭ জন।
এদিকে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় কেড়ে নিয়েছে ২৯ জনের প্রাণ। এর মধ্যে শুধু সিলেট জেলায়ই ২৩ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ৪ জন।
Related News
চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিরRead More
হবিগঞ্জে চা বাগানে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে অভি সাওতালRead More



Comments are Closed